শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বটিয়াঘাটা উপজেলার দেড় শতাধিক মানুষের জামায়াতে যোগদান,

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :-

‎বটিয়াঘাটা উপজেলার ১নং ওয়ার্ডের হেতালবুনিয়া পূর্বপাড়ায় দেড় শতাধিক বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

‎শুক্রবার সন্ধ্যা ৬টায় হেতালবুনিয়া পূর্বপাড়া নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার ২নং ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ গাজী। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

‎নবাগত সদস্যরা জামায়াতে ইসলামীর নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে দলে যোগদান করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎অনুষ্ঠান শেষে হেতালবুনিয়া পূর্বপাড়া জামায়াতের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আলী গাজী, সহ-সভাপতি মোহাম্মদ সাজ্জাদ মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবর, বাইতুল মাল সম্পাদক ইব্রাহিম তালুকদার এবং সহকারী বাইতুল মাল সম্পাদক হিসেবে হেদায়েতকে মনোনীত করা হয়।

‎এছাড়া কার্যকরী ও সাধারণ সদস্য হিসেবে হেদায়েত মোল্লঙ্গী, মোঃ সালাম হোসেন, মোঃ ছালাম হোসেন, মোঃ আব্দুল্লাহ, মোহাম্মদ শেখ, মোহাম্মদ আলমগীর শেখ, মোহাম্মদ মিজান, মোঃ আব্দুল্লাহ শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
07 February 2026

বটিয়াঘাটা উপজেলার দেড় শতাধিক মানুষের জামায়াতে যোগদান,

www.promothalo.com
07 February 2026

বটিয়াঘাটা উপজেলার দেড় শতাধিক মানুষের জামায়াতে যোগদান,

www.promothalo.com