শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’র ব্যাপক গণসংযোগ, মতবিনিময়সভা করে ভোট প্রার্থনা

বার্তা সম্পাদক / ১০৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে দিনভর গণসংযোগ করেছেন- সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে ধানের শীষ প্রতিকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল হতে বিকেল ৪ টার পর্যন্ত সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় সভা করে ভোটারদের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়ে ভোট প্রার্থনা করেছেন। এর মধ্যে জুম্মা নামাজ আদায় করেন । তিনি ইউনিয়নের নলিছাপাড়া, গুনেরগাঁতী, সাটিকাবাড়ী, পাঁচিল, শালুয়াভিটাহাট খোকশাবাড়ী এলাকায় ভোটারদের সাথে ও সুধীজন, সাধারণ নারী-পুরুষদের সাথে মত বিনিময় করেন।এ সময় বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষ প্রতিকের কোন বিকল্প নেই। ধানের শীষের গণজোয়ার বইছে।

 

আমরা তো ধর্ম ব্যবসা করিনা, জান্নাতের টিকিট বিক্রি ও করিনা, গুপ্তচরও না, ৭১’র স্বাধীনতা বিরোধী করি নাই। ধর্মের দোহাই দিয়ে বিশেষ সহজ সরল কিছু মা-বোনদের জান্নাতে নেওয়ার কথা বলে, সুযোগ-সুবিধার কথা, প্রলোভন দেখিয়ে, ধোকা দিয়ে আয়ত্ব নিয়ে ভোট চাই না, কারো ঘর-সংসার ভাংগিনা। আমরা মিথ্যা কথা বলে ভোট চাই না।

তিনি আরও বলেন, সকল ভোটার মা, ভাই-বোন, নতুন প্রজন্মের তরুণ ভোটদের কাছে আমার জোর আবেদন আমাকে ধানের শীষ প্রতীকে আগামী ১২ ফেব্রুয়ারী-২০২৬ সকাল হতে সারাদিন ধানের শীষ প্রতীক সিল মেরে আমাকে জয়যুক্ত করুন।

 

উক্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা অনুষ্ঠানে- সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, সহ-সভাপতি সাবেক ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, জিয়া পরিষদ- সিরাজগঞ্জের সভাপতি মোঃ আবু হাসিম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক তানভীর শাকিল, আহসান হাবিব উজ্জ্বল, বুলবুল খান সহ খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক রেজাউল করিম রোকনী, শহিদুল ইসলাম সিকদার, যুগ্ন-আহবায়ক আব্দুল হাদী, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, মোবারক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, আব্দুল মান্নান, বখতিয়ার ফিরোজ, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনী সহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারও নেতা-কর্মী, সাধারণ নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 February 2026

খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু'র ব্যাপক গণসংযোগ, মতবিনিময়সভা করে ভোট প্রার্থনা

www.promothalo.com
06 February 2026

খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু'র ব্যাপক গণসংযোগ, মতবিনিময়সভা করে ভোট প্রার্থনা

www.promothalo.com