শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১১২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ

“জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি” এ স্লোগানকে সামনে রেখে, সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষ্যে- আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজনে,
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি-২০২৬খ্রি.) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে শহিদ এ.কে.এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে -আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

প্রধান অতিথি বলেন, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আলোকিত মানুষ হতে হলে একাডেমিক বই পড়ার পাশাপাশি বেশি করে সবাইকে ভালো ভালো বই পড়তে হবে। বই পড়ার কোন বিকল্প নেই। বিশেষ করে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীদের লাইব্রেরি মুখী হতে হবে এবং পরিবার থেকে ভালো বই পড়ার জন্য অভিভাবকদের উৎসাহিত করা এবং নিজ বাড়িতে লাইব্রেরি গড়ে তোলার আহ্বান জানান ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সঞ্চালনা করেন,সিরাজগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ সজিব আহম্মেদ। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন, সালেহা বেগম স্মৃতি পাঠাগারের পরিচালক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, কামারখন্দ বেগম রোকেয়া হরমুজ আলীমিয়া স্মৃতি পাঠাগারের প্রফেসর রেজাউল করিম রাজা, আব্দুল লতিফ গণপাঠাগারের সাধারণ সম্পাদক হাদিউল হৃদয়, সিরাজগঞ্জ পাবলিক লাইব্ররীর লাইব্রেরিয়ান শান্তা ইসলাম স্বপ্না খাতুন প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, বই পাঠ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪১”জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
06 February 2026

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

www.promothalo.com
06 February 2026

সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

www.promothalo.com