শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

জামায়াত নির্বাচিত হলে প্রথমে দুর্নীতি বন্ধ করবে : অধ্যক্ষ নাজমুল হক

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক বলেছেন, বাংলাদেশের প্রধানতম সমস্যা দুর্নীতি আর দুর্নীতির কারণে এ দেশ পিছিয়ে আছে। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রথমে এই দেশ দুর্নীতি বন্ধ করবে। ইনশাল্লাহ।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ধর্মহাটা গ্রামের আয়োজিত এক নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ নাজমুল হক বলেন, জামায়াত ইসলামী নিজে সংগঠন হিসেবে দুর্নীতিমুক্ত এবং ক্ষমতায় গেলে এদেশকে দুর্নীতিমুক্ত করবে। ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হলে এ দেশের তরুণ যুবক শিক্ষিত যারা তাদেরকে বেকার ভাতা নয় সম্মান জনক কাজ তুলে দিতে চাই। যাতে করে তারা সমাজে মাথা উঁচু করে সম্মান জনক ভাবে জীবন পরিচালনা করতে পারেন।

নাজমুল হক আরও বলেন, জামায়াত ইসলামী এমন পরিবেশ গড়ে চলতে চাই যাতে করে মহিলারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাই। যাদের চাকরি করার প্রয়োজন তারা চাকরি করতে পারবেন। কাজ কর্ম করার প্রয়োজন তারা কাজ করবেন। সকল জায়গায় সম্মান, মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করতে পারবেন। এ পরিবেশ গড়ে তুলতে চাই জামায়াত ইসলামী। এবং মহিলাদের নিরাপত্তার জন্য গর্ভকালীন প্রাথমিক চিকিৎসা সরকারিভাবে দেওয়া হবে।

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশে ইনসাফ কায়েমের আহ্বান জানান।

সরদহ ইউনিয়ন জামায়াতের আমীর রায়হানুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার জামায়াতের সেক্রেটারি সুফেল রানা সহ জামায়াত ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 February 2026

জামায়াত নির্বাচিত হলে প্রথমে দুর্নীতি বন্ধ করবে : অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com
04 February 2026

জামায়াত নির্বাচিত হলে প্রথমে দুর্নীতি বন্ধ করবে : অধ্যক্ষ নাজমুল হক

www.promothalo.com