শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষে পক্ষে সাবেক এমপি রুমানা মাহমুদ এর গণসংযোগ ও ভোট প্রার্থনা

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সদর ও কামারখন্দ আসনের সাবেক এমপি রুমানা মাহমুদ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর এলাকার কালিবাড়ী বাজার ও ধানবান্ধি এলাকার সুকুমারেরগলি সহ অন্যান্য এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, লিয়াকত আলী খান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, সহ-দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, “জিয়া পরিষদ”- সিরাজগঞ্জের সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদার, “তারেক জিয়া পরিষদ-সিরাজগঞ্জ” জেলা শাখার সভাপতি মোঃ আল-মামুন (মামুন), শহর বিএনপি নেতা ময়নুল হোসেন সহ জেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি রুমানা মাহমুদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে একটি গ্রহণযোগ্য ও জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন। বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন পরীক্ষিত, জনবান্ধব ও নৈতিক নেতৃত্বের প্রতীক।

 

ইসলামী মূল্যবোধ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 February 2026

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষে পক্ষে সাবেক এমপি রুমানা মাহমুদ এর গণসংযোগ ও ভোট প্রার্থনা

www.promothalo.com
04 February 2026

সিরাজগঞ্জ-২ আসনে ধানের শীষে পক্ষে সাবেক এমপি রুমানা মাহমুদ এর গণসংযোগ ও ভোট প্রার্থনা

www.promothalo.com