শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিয়ালকোল ইউনিয়ন পরিষদে শীতার্ত দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদে ইউনিয়নের শীতার্ত দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায়- সদর উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে-

মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) সকাল ১১ টায় অত্র ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে ইউনিয়ন বাসীর দুঃস্থ ও অসহায় ৮০ জন শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসক ( অতিরিক্ত কৃষি অফিসার) নূরে আলম, প্রশাসক নাজমুল হুদা এসময়ে আরও উপস্থিত ছিলেন,

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সদস্য ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, আশরাফুল ইসলাম , আব্দুস ছালাম সেখ, হযরত আলী, আরিফুল ইসলাম লিটন, আব্দুল মোনাফ খন্দকার, এস.এম. রুহুল আমিন, মাসুদুর রহমান, আব্দুল মুন্নাফ খন্দকার, রেহানা খাতুন, তারা বানু, ফরিদা খাতুন, হিসাব সহকারী কাম-কম্পিউটার মোঃ এনামুল হক সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, কর্মচারী এবং গ্রাম পুলিশেরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 February 2026

শিয়ালকোল ইউনিয়ন পরিষদে শীতার্ত দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ

www.promothalo.com
04 February 2026

শিয়ালকোল ইউনিয়ন পরিষদে শীতার্ত দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ

www.promothalo.com