শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬)জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ. কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, সরকার ও জনগণ আমাদের উপর আস্থা রেখেছে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুযোগ পেয়েছি। সকল পর্যায়ে সরকারি কর্মকর্তাসহ জনগণের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা আশাবাদী।

জেলা প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট গৃহীত কার্যক্রম উপস্থাপন করেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম। তিনি জানান, অধিকাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ শেষ হবে । যেসব কেন্দ্রে বিদ্যুৎ নাই সেখানে বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধির প্রতি পালনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কাজ করছেন। আচরণবিধি লঙঘন করায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থা তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে অবহিত করে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
03 February 2026

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় অনুষ্ঠিত

www.promothalo.com
03 February 2026

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সিরাজগঞ্জের জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম সমন্বয়ের জন্য মতবিনিময় অনুষ্ঠিত

www.promothalo.com