শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

দুর্নীতিবাজদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়-পীর চরমোনাই

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১০৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার সময় দেশের মানুষের প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা দুর্নীতি, সহিংসতা ও অর্থপাচারের সংস্কৃতি গড়ে তুলেছে। এসব গোষ্ঠীর মাধ্যমে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ বলেন, ভোট একটি পবিত্র আমানত। চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। নির্বাচিত হলে লাকসামকে জেলা, মনোহরগঞ্জকে পৌরসভা এবং নাথেরপেটুয়াকে থানা হিসেবে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি ইমরান হোসাইন নূর, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমন এবং ইসলামী রেলওয়ে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নুরুদ্দিন হামিদী, জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, সদ্য সাবেক আলিয়া মাদ্রাসা সম্পাদক রশীদ আহমাদ রায়হান, লাকসাম উপজেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী, পৌরসভা সভাপতি মুফতি ইমরান হোসাইন, মনোহরগঞ্জ উপজেলা দক্ষিণ ও উত্তর শাখার সভাপতি মাওলানা আহমাদ উল্লাহ ও মাওলানা নোমান আহমদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 February 2026

দুর্নীতিবাজদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়-পীর চরমোনাই

www.promothalo.com
02 February 2026

দুর্নীতিবাজদের দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়-পীর চরমোনাই

www.promothalo.com