শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

মাদকে না বলুন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি, মোঃ আতিকুর গোলদার

মাদক — এই শব্দটি যেমন ভয়ানক তেমনি এর পরিণতি ও মারাত্মক, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে দেয় পুরো পরিবার, সমাজ ও একটি জাতিকে, একটি জাতির অগ্রগতি ও উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হলো মাদকাসক্তি,

প্রথমে কৌতুহল, তারপর অভ্যাস — এক সময় তা পরিণত হয় ভয়ংকর আসক্তিতে, তরুণ প্রজন্ম যখন মাদকের জালে জড়িয়ে পড়ে, তখন সমাজ হারায় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, — ভবিষ্যৎ নির্মাতা তরুণেরা,

মাদকের কারণে মানুষ হারায় বিবেক নৈতিকতা শারীরিক সুস্থতা এবং জীবনের অর্থ, এটি জন্ম দেয় অপরাধ, সহিংসতা চুরি ডাকাতি, এমনকি হত্যার মত জঘন্য অপরাধ ও, শুধু ব্যক্তি নয় পরিবারের চোখের সামনে ধ্বংস হয় সন্তান, স্বামী ভাই কিংবা প্রিয়জন,

দীর্ঘদিন থেকে মাদকের ভয়াল থাবা প্রতিটি শহর থেকে গ্রামে গ্রাম থেকে পরিবারে, জায়গা করে নিয়েছে,

নেশাগ্রস্ত ব্যক্তি তার আত্মার সাথে বিশ্বাসঘাতকতা করে, মাদক হলো সেই জিনিস, যা মানুষকে চিন্তা করার ক্ষমতা থেকে বঞ্চিত করে, নেশা হলো এমন এক আগুন, যা বাইরে থেকে আলো মনে হয় কিন্তু ভিতরে সব পুড়িয়ে ফেলে, মাদক একটি নীরব খুনী, যা দিনে দিনে জীবন কেড়ে নেয়,মাদকপ্রবণ সমাজে শান্তি কখনো আসতে পারে না,

আজ কিছু অর্থলোভী ব্যবসায়ীদের কারণে নীরবে পৌঁছে দেওয়া হচ্ছে যুব সমাজের হাতে মাদক, ধ্বংস হচ্ছে যুবসমাজ বেশিরভাগ হত্যার বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছে মাদকের ভয়াল থাবা গ্রাস করেছে সমাজকে,

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 February 2026

মাদকে না বলুন

www.promothalo.com
01 February 2026

মাদকে না বলুন

www.promothalo.com