শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

তাহিরপুরের আনন্দবাজারে জামায়াতে ইসলামীর পথসভা ও মিছিল।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শফিকুল ইসলাম
সুনামগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ খানের সমর্থনে তাহিরপুরে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ আনন্দবাজার এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। প্রার্থীর আগমনকে ঘিরে এলাকায় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

পথসভা উপলক্ষে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দিতে দিতে একটি বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলটি আনন্দবাজার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে।

 

পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি সমাপ্ত হয়।
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর