শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের ৬’আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের ৬’টি আসনের মোট ৩৯ জন প্রার্থী’র মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় । বুধবার (২১ জানুয়ারি-২০২৬খ্রি.) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্ত (বিপিএম), জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ ।

সিরাজগঞ্জ-১ আসনে মোট ৬’জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা হলেন- গণ অধিকার পরিষদের মোছাঃ মল্লিকা খাতুন (ট্রাক), জাতীয় পার্টির মোঃ জহুরুল ইসলাম (লাঙল), নাগরিক ঐক্যের মোঃ নাজমুস সাকিব (কেটলি), জামায়াতে ইসলামীর মোঃ শাহীনুর আলম (দাঁড়িপাল্লা), বিএনপির মোঃ সেলিম রেজা (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর (ঘোড়া)।

আসনটিতে মোট ভোটার ৩’লাখ ৯৪’ হাজার ৬৭২। এর মধ্যে নারী ভোটার ১’লাখ ৯৯’ হাজার ৫৫৫ ও পুরুষ ভোটার রয়েছেন ১’লাখ ৯৫’হাজার ১১৭।

সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থীরা হলেন-বিএনপি’র ইকবাল হাসান মাহমুদ (ধানের শীষ), বাসদের এস.এম.আব্দুল্লাহ আল মামুন (মই), জামায়াতে ইসলামী’র মুহাম্মদ জাহিদুল ইসলাম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মোঃ মাহফুজুর রহমান (ট্রাক), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোঃ আনোয়ার হোসেন (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মুহিব্বুল্লাহ (হাত পাখা) ও জনতার দলের মোঃ সোহেল রানা (কলম)। এ আসনে মোট ভোটার ৪’লাখ ৪’হাজার ৫০৭। এর মধ্যে নারী ২’লাখ ১’ হাজার ৭৮৪ ও পুরুষ ২’লাখ ২’হাজার ৭২৩।

সিরাজগঞ্জ-৩ আসনে ৪জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন- জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকার (রিক্সা), বিএনপির মোঃ আয়নুল হক (ধানের শীষ), স্বতন্ত্র মোঃ ইলিয়াছ রেজা রবিন (ঘোড়া) ও জাতীয় পার্টির মোঃ ফজলুল হক (লাঙ্গল)। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪’লাখ ১৪ হাজার ৮৪৩। নারী ২’লাখ ৬’হাজার ৩৭৫ ও পুরুষ- ২’লাখ ৮’হাজার ৪৬৮।

সিরাজগঞ্জ-৪ আসনটিতে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। এরা হলেন-ইসলামী আন্দোলনের আব্দুর রহমান (হাতপাখা), বিএনপির এম আকবর আলী (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র মোঃ আব্দুল হাকিম (কাস্তে), জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) ও জাতীয় পার্টির মোঃ হিল্টন প্রামানিক (লাঙ্গল)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪’লাখ ৪৩’হাজার ৪৪১। এর মধ্যে- নারী ২’লাখ ১৬ ‘হাজার ২৮৫ ও পুরুষ ২’লাখ ২৭’হাজার ১৫৬।

সিরাজগঞ্জ-৫ আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-ইসলামী আন্দোলনের নুরুন নাবী (হাতপাখা), জাতীয় পার্টি’র এম আকবর হোসেন (লাঙল), বিএনপির আমিরুল ইসলাম খান (ধানের শীষ), জামায়াতে ইসলামী’র মোঃ আলী আলম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মোঃ ইউসুফ আলী ( ট্রাক) ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র মোঃ মতিয়ার রহমান (কাস্তে)। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩’লাখ ৯৮’ হাজার ৬৬১। এর মধ্যে নারী- ১’লাখ ৯৪’হাজার ২৭৯ ও পুরুষ ২’লাখ ৪’হাজার ৩৮২।

সিরাজগঞ্জ-৬ আসনে মোট প্রার্থী ১১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, এবি পার্টির আবু জাফর মোঃ আনোয়ার সাদাত (ঈগল), জেএসডির ইলোরা খাতুন (তারা), বিএনপির এম.এ. মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ (শাপলা কলি), ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন (হাত পাখা), বাসদের মোঃআনোয়ার হোসেন (মই), আমজনতার দলের মোঃআসাদুল হক (প্রজাপতি), জাতীয় পার্টির মোঃ মোক্তার হোসেন (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহীদুল (মোমবাতি), স্বতন্ত্র ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) ও স্বতন্ত্র হুমায়ুন কবির ( ঘোড়া)। এ আসনে মোট ভোটার ৪’লাখ ৫৬’হাজার ৩৭৯। নারী ভোটার ২’লাখ ২৪ হাজার ৫৮৭ ও পুরুষ ২’লাখ ৩১’হাজার ৭৯২।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 January 2026

সিরাজগঞ্জের ৬'আসনে ৩৯ প্রার্থী'র মধ্যে প্রতীক বরাদ্দ

www.promothalo.com
22 January 2026

সিরাজগঞ্জের ৬'আসনে ৩৯ প্রার্থী'র মধ্যে প্রতীক বরাদ্দ

www.promothalo.com