শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার উপপরিদর্শক সেরাজ, নৌ-পুলিশ ফাঁড়ির প্রতিনিধি এস আই এনামুল হক, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, শলুয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লালন আলী, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।

​​সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বক্তব্যে বলেন, ​আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সেই দিকে আইন-শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি থাকবে। আমরা চাই চারঘাটের প্রতিটি মানুষ যেন নির্ভয়ে ও শান্তিতে বসবাস করতে পারে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।

এছাড়াও সভায়, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 January 2026

চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.promothalo.com
22 January 2026

চারঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

www.promothalo.com