শিরোনাম
বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শ্রমিক অবরোধে উত্তাল ছাতকের আকিজ প্লাস্টিক কারখানা, নিয়ন্ত্রণে আনল সেনাবাহিনী।

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৫০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের ছাতক উপজেলার আকিজ প্লাস্টিক ফ্যাক্টরিতে শ্রমিক অসন্তোষ ও অবরোধের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত ও দায়িত্বশীল হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছে।

‎সোমবার  (১৯ জানুয়ারি)  দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কারখানার কর্মঘণ্টা পরিবর্তনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি কারখানার জিএম (অপারেশনস) সোহেল মোস্তাহার ছাতক আর্মি ক্যাম্পকে অবহিত করলে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
‎ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রায় ২৫০ থেকে ৩০০ জন শ্রমিক কারখানার অফিস ভবন ঘিরে রেখে আন্দোলনে অংশ নেয়। তারা কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টায় পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবন থেকে বের হতে বাধা দেয়। এ সময় তাইওয়ান থেকে আগত একজন বিদেশি ক্রেতাও ভবনের ভেতরে আটকা পড়েন।

‎পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনীর টহল দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করে। আলোচনার একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ কর্মঘণ্টা সংক্রান্ত সমস্যা সমাধানে ১৫ দিনের সময় চাইলে শ্রমিকরা তাতে সম্মতি জানায়।
‎এরপর শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যায় এবং কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

‎স্থানীয় প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্টরা জানান বাংলাদেশ সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও কার্যকর ভূমিকার কারণেই একটি বড় ধরনের সংকট শান্তিপূর্ণভাবে সমাধান সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এ ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর