শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

*ইমু-ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল, ৬ লাখ টাকা দাবি: তিতাসে যুবক গ্রেফতার*

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৭২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধি:

ইমু ও ফেসবুক ব্যবহার করে একটি পরিবারকে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের হুমকির অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলায় এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের সাইবার টিম। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সোহানুর রহমান ওরফে ইয়াকুব ইসলাম (২০)। তিনি তিতাস উপজেলার দক্ষিণ বলরামপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ভিকটিমের ইমু অ্যাকাউন্টে ‘Accounts Found’ নামের একটি ভুয়া ইমু আইডি থেকে বার্তা পাঠানো হয়। বার্তায় ভিকটিমকে তার স্বামীর ফেসবুক ও মেসেঞ্জার চেক করতে বলা হয়, অন্যথায় সমস্যা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে ভিকটিমের মেসেঞ্জার যাচাই করে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে সংবেদনশীল ছবি ও ভিডিও পাঠানো হয়েছে বলে নিশ্চিত হন তিনি। একই ধরনের ছবি ও ভিডিও ভিকটিমের ইমুতেও পাঠানো হয়।

পরবর্তীতে অজ্ঞাতনামা প্রতারকরা এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের পরিবারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে। এমনকি স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে একটি গ্রুপে যুক্ত করে সেখানে ছবি ও ভিডিও পাঠিয়ে মানহানির হুমকি দেওয়া হয়। একই সময় ‘Wahidul Siam’ নামের আরেকটি ইমু আইডি থেকেও ভিকটিমকে একই ধরনের হুমকি ও ছবি-ভিডিও পাঠানো হতে থাকে।

পুলিশ জানায়, টাকা আদায়ের জন্য প্রতারকরা 1Xbet নামক একটি অনলাইন অ্যাপের অ্যাকাউন্ট আইডি ও পাসওয়ার্ডও সরবরাহ করে। বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করে।

তদন্তের একপর্যায়ে মেটা ও সাইবার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণায় ব্যবহৃত ফেসবুক ও ইমু অ্যাকাউন্টগুলোর তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত সোহানুর রহমানকে শনাক্ত করে জেলা পুলিশের সাইবার টিম। পরে গত ১০ ডিসেম্বর সকালে তিতাস থানার দক্ষিণ বলরামপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সাইবার অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
18 January 2026

*ইমু-ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল, ৬ লাখ টাকা দাবি: তিতাসে যুবক গ্রেফতার*

www.promothalo.com
18 January 2026

*ইমু-ফেসবুক ব্যবহার করে ব্ল্যাকমেইল, ৬ লাখ টাকা দাবি: তিতাসে যুবক গ্রেফতার*

www.promothalo.com