শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নিঃসঙ্গ কারাকক্ষে ইমরান খান

প্রতিবেদকের নাম / ৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তাঁকে ফাঁসির আসামি রাখার কক্ষে একাকী রাখা হয়েছে। ইমরান খানের ছেলে কাসিম খান ২৭ নভেম্বর এক্সে করা এক পোস্টে এ দাবি করেন। এদিকে গতকাল শনিবারও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীরা তাঁর জীবিত থাকার প্রমাণের দাবিতে প্রতিবাদ করেছেন।

 

কাসিম খান বলেছেন, আদালত থেকে তাঁর বাবার সঙ্গে সাক্ষাতের অনুমতি থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। তাঁর বাবাকে সম্পূর্ণ অস্বচ্ছতার মধ্যে একটি ফাঁসির কক্ষে একাকী বন্দী করে রাখা হয়েছে। তিনি আরও বলেন, বাবার সঙ্গে তাঁদের কোনো ফোনে কথা হয়নি, কোনো সাক্ষাতের সুযোগও দেওয়া হয়নি। এমনকি তাঁর জীবিত থাকার কোনো প্রমাণও দেওয়া হয়নি। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে এমন এক অন্ধকার কক্ষে রাখা হয়েছে, যা সাধারণত মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য ব্যবহার করা হয়।

 

কাসিম খান আরও বলেন, ‘দিনে ২২ ঘণ্টা একাকী ফাঁসিকক্ষে রাখা, তাঁর চিকিৎসককে দূরে রাখা, ছয় মাস ধরে পরিবারের ফোনকল বন্ধ রাখা, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া—এসবই মানসিক নিপীড়ন। এটি তাঁর মনোবল ভেঙে ফেলার জন্য পরিকল্পিত নিষ্ঠুরতা।’

 

জাতিসংঘে আবেদন

লন্ডনে বসবাসকারী ২৬ বছর বয়সী কাসিম খান, তাঁর বড় ভাই ২৮ বছর বয়সী সুলায়মান খান ও ইমরানের প্রাক্তন স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের পক্ষ থেকে জাতিসংঘ ও বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানানো হয়েছে। তাঁরা ইমরানের জীবিত থাকার প্রমাণ উপস্থাপন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

অন্যদিকে ইমরান খানের তিন বোন নুরিন খান, আলিমা খান, উজমা খানসহ পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করছেন। তাঁরা ইমরান খানের সুস্থতার প্রমাণ দেখাতে ও তাঁর সঙ্গে সাক্ষাতের অনুমতির দাবি করে কর্মকর্তাদের ওপর চাপ দিচ্ছেন। গত শুক্রবার সকালে তাঁরা রাতভর চলা বিক্ষোভ স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টে যান এবং কারা সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

কাসিম খান ও সুলায়মান খানের পক্ষ থেকে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার অ্যালিস অ্যাডওয়ার্ডসের কাছে তাঁদের বাবার মামলাটি তদন্ত করে দেখার আহ্বান জানানো হয়েছে।

 

পাকিস্তান সরকারের পক্ষ থেকে হুমকি দিয়ে বলা হয়েছে, দুই ভাই যদি ইমরানের সঙ্গে দেখা করতে যাওয়ার চেষ্টা করেন, তবে তাঁদেরও গ্রেপ্তার করা হবে।

 

উল্লেখ্য, ইমরান আগস্ট ২০২৩ থেকে কারাগারে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যার মধ্যে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী অভিযোগও রয়েছে।

 

সরকারের অবস্থান

দ্য ডন–এর খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি গণমাধ্যমে ইমরান খানের অসুস্থতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা প্রত্যাখ্যান করেছে। সরকারি ভাষ্য, ইমরান খান ভালো আছেন। গত বুধবার আদিয়ালা কারাগারের এক কর্মকর্তা বলেন, ইমরান খানকে কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়নি। তিনি সুস্থ আছেন।

 

বিক্ষোভের হুঁশিয়ারি

ইমরানের সঙ্গে তাঁর বোন ও দলীয় নেতাদের সাক্ষাতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিরোধীদলীয় জোট। অন্যথায় তারা দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তানের পার্লামেন্ট হাউসের বাইরে গত শুক্রবার এক যৌথ সংবাদ সম্মেলন করে বিরোধীদলীয় জোট থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর