শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে বিপুল অস্ত্রসহ জামায়াতপন্থি শ্রমিক নেতা গ্রেপ্তার

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহীতে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার দিবাগত গভীর রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি চাঁন সওদাগর এবং তার দুই সহযোগী মুরাদ ও বিদ্যুৎ। পুলিশের তথ্যমতে, চাঁন সওদাগরের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলা বর্তমানে বিচারাধীন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, চাঁন সওদাগরের বাড়ি পবা উপজেলার নওদাবিল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। বর্তমানে তিনি নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করেন এবং এলাকায় জামায়াত নেতা হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা ও ছোরাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি আরও জানান, চাঁন সওদাগর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরী ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৬
এদিকে, রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম মামুন রয়েছেন। তিনি নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নগরীর পঞ্চবটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। বাকি ২৫ জনের মধ্যে সাতজন ওয়ারেন্টভুক্ত আসামি, একজন মাদক মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন রয়েছেন।
পুলিশ জানায়, মহানগরীতে অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর