মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

বাঁশখালীতে পেরেন্টস ড্রিম একাডেমিতে ২০২৬ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

রিপোর্টারের নামঃ / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী উপজেলার বানিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত গুনাগরী কলেজ রোডে অবস্থিত মানসম্মত শিক্ষা-বিষয়ক প্রতিষ্ঠান পেরেন্টস ড্রিম একাডেমি–তে আগামী ২০২৬ সাল থেকে আনুষ্ঠানিকভাবে ৬ষ্ঠ শ্রেণির পাঠদান শুরু হবে, ইনশাআল্লাহ।
এ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক মিজানুল হক এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ওসমান গণি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরেন্টস ড্রিম একাডেমির মান্যবর সভাপতি ও বাঁশখালী আধুনিক হাসপাতালের এম ডি ইঞ্জিনিয়ার মাছউদ বিন বজল।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “আধুনিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে আদর্শবান প্রজন্ম গঠনে পেরেন্টস ড্রিম একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে শিক্ষাঙ্গনে সুনাম ধরে রেখেছে। বাৎসরিক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে আয়োজন করা হয়—
অভিভাবক সমাবেশ
একাডেমিক সফর
মাসিক টেস্ট
বাৎসরিক পিঠাউৎসব,বৃক্ষরোপণ কর্মসূচি ও নিয়মিত অভিভাবক সমাবেশ ইত্যাদি।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ৬ষ্ঠ শ্রেণি চালুর মাধ্যমে পেরেন্টস ড্রিম একাডেমি এর শিক্ষাসেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
03 December 2025

বাঁশখালীতে পেরেন্টস ড্রিম একাডেমিতে ২০২৬ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

www.promothalo.com
03 December 2025

বাঁশখালীতে পেরেন্টস ড্রিম একাডেমিতে ২০২৬ সাল থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু

www.promothalo.com