শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন

লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু্’র উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার: / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার:

৫ জানুয়ারি সোমবার সকালে লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়ি হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

 

এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের নিকট লালমনিরহাটের উন্নয়ন ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

লালমনিরহাটের উন্নয়নে সাংবাদিকদের নিকট নানারকম পরামর্শমুলক মতামত শোনেন।

উপস্থিত সাংবাদিকরা লালমনিরহাটের উন্নয়নকল্পে কি কি প্রতিবন্ধকতা রয়েছে তা তুলে ধরেন।

এ মতবিনিময় সভায় প্রেসক্লাব লালমনিরহাটের আহ্বায়ক এটিএন বাংলা ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব বৈশাখী টেলিভিশনের জেলা সংবাদদাতা তৌহিদুল ইসলাম তৌহিদ সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 January 2026

লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু্'র উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

www.promothalo.com
05 January 2026

লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু্'র উদ্যোগে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

www.promothalo.com