শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

বেলকুচিতে যানজট নিরসনে পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন ইউএনও

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৮৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে বেলকুচিবাসির দীর্ঘদিনের ভোগান্তি যানজট নিরসনে পৌর সভার অর্থায়নে পৃথকস্থানে নিরাপদ পৌর সিএনজি স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আফরিন জাহান।

 

উল্লেখ্য, বেলকুচি উপজেলার জনগণের দুর্ভোগের আরেক নাম মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডের যানজট, এখানে ১ মিনিটের রাস্তা পার হতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা, অনেক সময় ইমারজেন্সি রোগি নিয়ে এম্বুলেন্স সময়মত হাসপাতালে পৌঁছাতে না পেরে অনেক রোগির জীবন আশংকা জনক মুহূর্ত কাটাতে হয়েছে, সমস্যার কারন রাস্তার উপরে অবৈধভাবে লোডআনলোড, মেইন রাস্তার উপরে অবস্থিত সিএনজি স্ট্যান্ড, বেপরোয়া ও অনিয়ন্ত্রিত অটোরিকশার কারনে সবসময় যানজট লেগেই থাকতো, সেই যানজট নিরসনে রাস্তার উপর থেকে সিএনজি স্ট্যান্ড সরিয়ে পৃথক স্থানে করা হয়েছে পৌর সিএনজি স্ট্যান্ড।

 

সোমবার সকালে ৫ জানুয়ারি পৌর সিএনজি স্ট্যান্ড উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, বেলকুচি উপজেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সুলতানা ইয়াসমিন, পৌর সভার প্রকৌশলী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন, বেলকুচি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ আলী, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম সহ উপজেলা ও পৌর সভার বিভিন্ন পর্যায়ের কর্ম কর্তাগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর