মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সাংবাদিক এম দিদারুল আলম / ৪২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

রাউজান প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে দেশত্যাগ করেছেন বলে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হিসেবে অভিহিত করেছে রাউজান উপজেলা বিএনপি। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির আহবায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান ও সদস্য সচিব ফিরোজ আহমেদ।
এক প্রতিবাদলিপিতে বলেন, আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী চিকিৎসার প্রয়োজনে নিয়মিত দেশের বাইরে যাতায়াত করেন। এটি নতুন কোনো ঘটনা নয় কিংবা গোপন কোনো বিষয়ও নয়। চিকিৎসার জন্য বিদেশে যাওয়া আর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক বিষয় নয়। অথচ তাঁর নিয়মিত চিকিৎসাসংক্রান্ত বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘পালিয়ে গেছেন’ বলে অপপ্রচার চালাচ্ছে। এটি শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা।
বিবৃতিতে আরো বলেন, যাঁরা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন, তাঁরা হয়তো চৌধুরী পরিবারের রাজনৈতিক ইতিহাস, সাহসিকতা ও আত্মত্যাগের কথা ভুলে গেছেন। এই পরিবারের সন্তানদের অন্যায়ের কাছে মাথা নত করে পালিয়ে যাওয়ার ইতিহাস নেই। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী চাইলে আপসের পথ বেছে নিতে পারতেন; কিন্তু তিনি নিজের আদর্শ ও রাজনৈতিক অবস্থানে অবিচল ছিলেন। সেই পরিবারের সন্তান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে এ ধরনের অপপ্রচার রাউজানের মানুষ কখনোই বিশ্বাস করবে না।
যৌথ বিবৃতিতে আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ আরও বলেন, চৌধুরী পরিবারের সঙ্গে রাউজানের মানুষের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর ভালোবাসা ও আত্মিক বন্ধনের। বিগত ১৫ বছর ফজলে করিম জুনুর শাসনামলে নানা নির্যাতন-নিপীড়ন ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাউজানের মানুষ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তথা চৌধুরী পরিবারকে ভুলে যায়নি। দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট রয়েছে। কাজেই চিকিৎসার প্রয়োজনে বিদেশ সফরকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অপপ্রচার চালিয়ে জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করা যাবে না।
তিনি আরও বলেন, জননেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির দেওয়া অডিও বার্তাটি ছিল রাউজানের মানুষের জানমাল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য নাশকতা, গুপ্ত হামলা, অগ্নিসংযোগ ও জনগণের সম্পদ ধ্বংসের অপচেষ্টা সম্পর্কে নেতা-কর্মীদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। তাঁর এই বার্তাকে ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবাদলিপিতে আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সমালোচনাও হতে পারে; কিন্তু মিথ্যা তথ্য প্রচার করে একজন জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্টদের এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন তাঁর প্রিয় নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপিকে সুস্থতা, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করেন এবং আজীবন রাউজানের মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
24 November 2026

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

www.promothalo.com
24 November 2026

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দেশত্যাগের গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

www.promothalo.com