সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সেন্টমার্টিনে নিষিদ্ধ মাছ শিকার, ২০ জেলে আটক; প্রধান মাঝির কারাদণ্ড

মাজিবুল হক / ৫৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে সমুদ্রে অভিযান চালিয়ে অবৈধ ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর, ১০টি শাপলাপাতা মাছ ও প্রায় ৬০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বোটটির প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। বাকি ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ অভিযান পরিচালনা করে। অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় পরিচালিত এ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি ট্রলিং জাল, আহরণ নিষিদ্ধ একটি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২০ জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে হাঙর ও শাপলাপাতা মাছের মতো বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
পরবর্তী সময়ে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা ও পর্যটন সেলের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত আটক বোটের প্রধান মাঝিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়। আটক অন্য ১৯ জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। উদ্ধার করা হাঙর ও শাপলাপাতা মাছ এবং জব্দ করা ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড আরও জানায়, সামুদ্রিক পরিবেশ, জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
23 November 2026

সেন্টমার্টিনে নিষিদ্ধ মাছ শিকার, ২০ জেলে আটক; প্রধান মাঝির কারাদণ্ড

www.promothalo.com
23 November 2026

সেন্টমার্টিনে নিষিদ্ধ মাছ শিকার, ২০ জেলে আটক; প্রধান মাঝির কারাদণ্ড

www.promothalo.com