রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

রাউজানের সর্তার কুল হজরত মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ ও হজরত আবু বক্কর সিদ্দিক রাঃ এর স্মরনে আজিমুশশান নুরানী মাহফিল সম্পন্ন

সাংবাদিক এম দিদারুল আলম / ৪১ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম রাউজান প্রতিনিধি

রাউজানের সর্তার কুল হজরত মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ ও হজরত আবু বক্কর সিদ্দিক রাঃ এর স্মরনে আজিমুশশান নুরানী মাহফিল বক্তারা বলেন
হজরত সিদ্দিকে আকবর রাঃ এর নবীপ্রেম ও ইসলামে অবদান সবার শীর্ষে,, রাউজানের হলদিয়ার আমিরহাটের উত্তরে সর্তার কুল হজরত মাওলানা রমজান আলী জামে মসজিদে খলিফাতুর রাসুল দঃ হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক রাঃ এর ওফাত দিবস স্মরনে ও হুজুর গাউসে পাকের মাসিক গেয়ারভী শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান নুরানী মাহফিল ১০ই জমাদিউস সানি আজকে শনিবার মাগরিব টু এশা কমিটির সভাপতি বিশিষ্ট সংগঠক ও লেখক জনাব মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সর্বজনাব গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার সম্মানিত দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা মোহাম্মদ জুনায়েদ কাদেরী ,মাওলানা মোহাম্মদ ইউসুফ তৈয়বী, মাওলানা মুহাম্মদ কপিল উদ্দিন সাহেব, মাওলানা মুহাম্মদ রাশেদ রেজা কাদেরী ,আলহাজ মাওলানা মোহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা তাজ মোহাম্মদ রেজভী, জনাব মোহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ নুরুল আলম আজমীর, মোহাম্মদ রায়হান উদ্দিন আহমেদ ,জনাব মোহাম্মদ রাজা মিয়া,মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সোহাগ,মোহাম্মদ ইসমাইল সওদাগর, মোহাম্মদ রায়হান উদ্দিন চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম,মোহাম্মদ ওসমান গনী ফোরকান,, মোহাম্মদ আবু বক্কর বিন রফিক, মোহাম্মদ ইরফান উদ্দিন ঈসান, মোহাম্মদ আরভি, এস এম মেহরাজ শরীফ ও সৈয়্যদ মুহাম্মদ মঈন রেজা হাসনাইন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন খলিফাতুর রাসুল দঃ হজরত সৈয়্যিদেনা আবু বক্কর সিদ্দিক রাঃ এর নবীপ্রেম ও মহান আল্লাহ ও রাসুলে পাক দঃ এর মুহাব্বত ভালবাসা সকলের উপরে ও সবার শীর্ষে।তিনি ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখে আল্লাহ রাসুলের নৈকট্য লাভে সক্ষম হয়েছেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সকল মুসলিম নর-নারি নবীপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে দ্বীনি ইসলামের বিধিবিধান তাহজিব তামাদ্দুন শরিয়তের ফয়সালা নিয়ম কানুন মোতাবেক নিজেদের জিবন কে পরিচালনা করে গড়ে তুলতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তথা মহান চার খলিফার আদর্শ বাস্তবায়নে সকল নবীপ্রেমিক সুন্নি মুসলমানদের কে এগিয়ে আসতে হবে, এবং হুজুর গাউসে পাকের কাদেরিয়া তরিক্বতের খেদমত ও শাহিন শাহে সিরিকোট রাঃ ও হুজুর কেবলার দ্বীনি মিশনের খেদমত করে সকলেই দুনিয়া আখেরাতে মুক্তির পথ সুগম করতে এগিয়ে আসতে হবে।বক্তারা নিত্য নতুন বিভিন্ন নামে বের হওয়া বাতিল ফেরকা ও মহান সাহাবায়ে কেরাম বিদ্বেষীদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে সকল নবীওঅলিপ্রেমিক মুসলমানদের কে সচেতন ও সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন। পরে মিলাদ কিয়াম মোনাজাতের পর তাবরুক বিতরন করে মাহফিলের সমাপ্তি করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 November 2026

রাউজানের সর্তার কুল হজরত মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ ও হজরত আবু বক্কর সিদ্দিক রাঃ এর স্মরনে আজিমুশশান নুরানী মাহফিল সম্পন্ন

www.promothalo.com
22 November 2026

রাউজানের সর্তার কুল হজরত মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ ও হজরত আবু বক্কর সিদ্দিক রাঃ এর স্মরনে আজিমুশশান নুরানী মাহফিল সম্পন্ন

www.promothalo.com