সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন আহাম্মেদ।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় কয়লা ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।
দপ্তর সম্পাদক পদে মামুন আহাম্মেদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে। তাঁর প্রার্থিতা নিয়ে ব্যবসায়ী মহলেও আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে গ্রুপের তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।
দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় সংগঠনের নতুন নেতৃত্ব নিয়ে ব্যবসায়ীদের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং কয়লা ও চুনাপাথর আমদানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সব মিলিয়ে এখন প্রার্থীদের অপেক্ষা ভোটারদের প্রত্যক্ষ রায়ের। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে দপ্তর সম্পাদক পদে শেষ পর্যন্ত কে বিজয়ী হন, তা নির্ধারিত হবে ভোটের ফলাফলে।