সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ।

বিশেষ প্রতিনিধি / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬-এ সহসাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আলী আহমদ।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলীর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে কয়লা ও চুনাপাথর আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।

এবারের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে আলী আহমদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। এ পদে তাঁর প্রার্থিতা ঘিরে সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে আলোচনা চলছে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপের তালিকাভুক্ত ৩৬৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হবে সংগঠনের নতুন নেতৃত্ব।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই ও অন্যান্য নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।

দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে নানা প্রত্যাশা তৈরি হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং কয়লা ও চুনাপাথর আমদানির সঙ্গে সংশ্লিষ্টদের স্বার্থ সংরক্ষণে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এখন ভোটারদের প্রত্যক্ষ রায়ের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে কে বিজয়ী হন, তা নির্ধারিত হবে ভোটের ফলাফলে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ।

www.promothalo.com
11 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে সহসাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আলী আহমদ।

www.promothalo.com