সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে মো:বোরহান উদ্দিনের প্রার্থিতা ঘোষণা।

বিশেষ প্রতিনিধি / ১৩৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর, গত ২ নভেম্বর সোমবার বড়ছড়া কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী।

সুনামগঞ্জের তাহিরপুরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের আসন্ন-১২ ডিসেম্বর ২০২৬-নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন,মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ’এর প্রোপাইটর বিশিষ্ট ব্যবসায়ী মো:বোরহান উদ্দিন।

মো: বোরহান উদ্দিন বলেন,আমি দীর্ঘদিন ধরে বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। এই সংগঠনের একজন সদস্য হিসেবে ব্যবসায়ীদের নানা সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সব সময় চেষ্টা করেছি ব্যবসায়ীদের পাশে থাকতে এবং তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে।

আমি সহ-সভাপতি নির্বাচিত হলে ব্যবসায়ীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। বিশেষ করে কয়লা আমদানি কার্যক্রমে বিদ্যমান সমস্যা, শুল্ক ও বন্দরসংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।

আমার লক্ষ্য হবে ব্যবসায়ীদের জন্য একটি সুন্দর, নিরাপদ, হয়রানিমুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা। কোনো ব্যবসায়ী যেন অযৌক্তিক হয়রানি, বৈষম্য কিংবা অবহেলার শিকার না হন, সে বিষয়ে সোচ্চার থাকব। পাশাপাশি নতুন ব্যবসায়ীদের সহযোগিতা, অভিজ্ঞ ব্যবসায়ীদের মতামতের গুরুত্ব এবং সবার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করব।

আমি মনে করি, একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন সেখানে ব্যক্তিগত স্বার্থের চেয়ে সম্মিলিত স্বার্থ বড় হয়ে ওঠে। তাই পদ-পদবির চেয়ে ব্যবসায়ীদের আস্থা অর্জন, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সংগঠনের উন্নয়নে কাজ করাকেই বেশি গুরুত্ব দিতে চাই।

আমি এককভাবে নয়, সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে পরামর্শ ও সমন্বয়ের ভিত্তিতে সংগঠন পরিচালনায় ভূমিকা রাখতে চাই। স্বচ্ছতা, জবাবদিহিতা, পারস্পরিক সম্মান ও ব্যবসায়ীদের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার কাজের মূল অঙ্গীকার।

আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপকে আরও শক্তিশালী, গতিশীল ও ব্যবসায়ীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব।

তাই আসন্ন নির্বাচনে সম্মানিত ভোটার ও ব্যবসায়ী ভাইদের কাছে আমার বিনীত প্রত্যাশা, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করার সুযোগ দেবেন। সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। ইতোমধ্যে ৩৬৪ জন ভোটার নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মো. জুনাব আলী জানান, ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে। ঘোষিত ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি জানানোর সুযোগ থাকবে। ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, আসন্ন কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হোক—এটাই তাঁর প্রত্যাশা। কোনো ধরনের বিভেদ বা মতপার্থক্য নয়, বরং সব ব্যবসায়ী ও ভোটারের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান তিনি।

তাঁর মতে, নির্বাচনে কে বিজয়ী হলেন, সেটিই মুখ্য বিষয় নয়; বরং ব্যবসায়ীদের অধিকার, স্বার্থ ও পারস্পরিক ঐক্য অটুট রাখাই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য। সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও ব্যবসাবান্ধব কমিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপ, তাহিরপুর, সুনামগঞ্জ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
05 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে মো:বোরহান উদ্দিনের প্রার্থিতা ঘোষণা।

www.promothalo.com
05 November 2026

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচনে মো:বোরহান উদ্দিনের প্রার্থিতা ঘোষণা।

www.promothalo.com