রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

জীবন ও বংশপরিচয় মরহুম আবুল ফজল সৈয়্যদ মঈনুদ্দিন (কালা মিয়া ডাক্তার শাহ রহ.)

সাংবাদিক এম দিদারুল আলম / ১৩০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মাওলানা মুহাম্মদ দিদারুল আলম কাদেরী

আধ্যাত্মিক পরিচয়, বংশপরম্পরা ও স্মৃতিবিজড়িত জীবনের সংক্ষিপ্ত ইতিহাস

মরহুম আবুল ফজল সৈয়্যদ মঈনুদ্দিন, যিনি স্থানীয়ভাবে কালা মিয়া ডাক্তার শাহ (রহ.) নামে পরিচিত ছিলেন, তিনি ছিলেন হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলা কাবার বেলায়তপ্রাপ্ত খলিফাদের অন্যতম। দরবারের নিবন্ধন বইয়ের সূত্র অনুযায়ী, তিনি ৮৩ নম্বর খলিফা হিসেবে তালিকাভুক্ত ছিলেন।

অন্যদিকে, হজরত বাবা ভাণ্ডারী কেবলার বেলায়তপ্রাপ্ত ৬৫ জন খলিফার তালিকায় মর্যাদাক্রম নির্বিশেষে তাঁর নাম ৬৩ নম্বরে রয়েছে বলে বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়। এ তথ্যের সূত্র হিসেবে হজরত সৈয়্যদ বদরুদ্দোজা মাইজভাণ্ডারী কেবলার লিখিত বাবা ভাণ্ডারী কেবলার জীবনী গ্রন্থের কথা উল্লেখযোগ্য। এ ছাড়া মাইজভাণ্ডার দরবারের বিভিন্ন মঞ্জিল থেকে প্রকাশিত বই, পুস্তক ও সাময়িকীতে হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলা ও বাবা ভাণ্ডারী কেবলার জীবনীসংক্রান্ত আলোচনায় খলিফাদের তালিকায় আমার দাদাজানের নামও উল্লেখ রয়েছে।

পরবর্তী সময়ে হজরত দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী কেবলার সঙ্গেও তাঁর অত্যন্ত গভীর ও আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে।

পৈতৃক ও শ্বশুরবাড়ির পরিচয়

আমার দাদাজানের পৈতৃক বাড়ি ছিল রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের সর্তারকুলস্থ ঐতিহ্যবাহী সৈয়্যদ বাড়ি। অন্যদিকে, তাঁর শ্বশুরবাড়ি ও মাতুলালয় ছিল নানুপুর সৈয়্যদ পাড়ায়, মহিলা মাদরাসার উত্তর পাশে অবস্থিত মনির বাপের বাড়ি, তথা মরহুম সৈয়্যদ জাকারিয়া সাহেবের বাড়ি।

দরবারে যাতায়াতের সুবিধার্থে তিনি দীর্ঘদিন শ্বশুরবাড়িতে অবস্থান করতেন। এ সময় হজরত সৈয়্যদ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী কেবলা প্রায়ই তাঁর কাছে শুভাগমন করতেন।

১৯৪৩ সালে তিনি ইন্তেকাল করেন। পরবর্তীতে তাঁকে তাঁর শ্বশুরবাড়ি ও মাতুলালয়ের ঘরের উত্তর পাশে অবস্থিত পুকুরের পূর্ব পাড়ের মাঝামাঝি স্থানে দাফন করা হয়। বর্তমানে সেখানে তাঁর ইমারতবিহীন মাজার ও পবিত্র কবর রয়েছে।

বংশপরিচয় ও উত্তরসূরি

আমার দাদাজান ছিলেন হজরত মাওলানা সৈয়্যদ মোহাম্মদ আলী শাহ আরবী (রহ.)-এর সরাসরি বংশধর ও আওলাদ। তাঁর বংশধররা বর্তমানে রাউজানের হলদিয়া সর্তারকুল সৈয়্যদ বাড়ি এবং নানুপুর সৈয়্যদ পাড়াসহ বিভিন্ন স্থানে বসবাস করছেন।

তাঁর বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন—

১. সৈয়্যদ মুহাম্মদ বাবর।
২. সৈয়্যদ মুহাম্মদ মুবিন।
৩. সৈয়্যদ মোহাম্মদ তারেক।
৪. সৈয়্যদ মোহাম্মদ আলী আকবর তৈয়্যবী।
৫. সৈয়্যদ মোহাম্মদ সম্রাট।
৬. হাফেজ ওমর ফারুক।

এ ছাড়া তাঁর বংশপরম্পরায় আরও অনেক উত্তরসূরি রয়েছেন। আমরা তাঁর বংশধর হিসেবে নিজেদের সৌভাগ্যবান মনে করি।

আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলাগণের মাজার জিয়ারত

উল্লেখযোগ্য যে, ২০০৮ সালের ৩০ মে হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলার আওলাদে পাক শাহসুফি হজরত ডাক্তার সৈয়্যদ মোহাম্মদ দিদারুল হক মাইজভাণ্ডারী (ক.) এবং শাহসুফি হজরত সৈয়্যদ শহিদুল হক মাইজভাণ্ডারীসহ হাজারো আশেক-ভক্তের এক বিশাল কাফেলা নানুপুর সৈয়্যদ পাড়ায় অবস্থিত আমার দাদাজানের ইমারতবিহীন মাজার জিয়ারতের উদ্দেশ্যে শুভাগমন করেন।

তাঁদের এই শুভাগমন আমাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত আনন্দ, গৌরব ও সৌভাগ্যের বিষয়। সেদিন আমরা পরিবারের পক্ষ থেকে তাঁদের ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম। সেই স্মরণীয় মুহূর্তের কিছু আলোকচিত্র আজও আমাদের পারিবারিক স্মৃতির অমূল্য সম্পদ হয়ে রয়েছে।

এ ছাড়া ২০০১ ও ২০০৭ সালের দিকে আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী হজরত শাহসুফি সৈয়্যদ মোহাম্মদ হাসান মওলা হুজুর মাইজভাণ্ডারী কেবলা আমাদের সর্তারকুলস্থ পৈতৃক বাড়িতে দুইবার শুভাগমন করে আমাদের পরিবারকে ধন্য করেছিলেন। আলহামদুলিল্লাহ, তাঁদের এই শুভাগমন আমাদের পরিবারের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।

পরিশেষে

বিশেষ কিছু কারণে আমার শ্রদ্ধেয় দাদাজান মরহুম আবুল ফজল সৈয়্যদ মঈনুদ্দিন প্রকাশ কালা মিয়া ডাক্তার শাহ (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক পরিচয়, বংশপরিচয় এবং স্মৃতিবিজড়িত কিছু ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম।

আমাদের পরিবারের কাছে তিনি শুধু একজন পূর্বপুরুষ নন; বরং আধ্যাত্মিক ঐতিহ্য, বংশীয় পরিচয় ও ভালোবাসার এক গৌরবময় স্মারক।

মহান আল্লাহ পাকের দরবারে আকুল ফরিয়াদ, তিনি যেন আমাদের সবাইকে হজরত গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলা কাবা, হজরত বাবা ভাণ্ডারী কেবলা এবং আওলাদে গাউসুল আজম মাইজভাণ্ডারী কেবলাগণের সঙ্গে বিদ্যমান রুহানি সম্পর্ক, মহব্বত ও ভালোবাসা আজীবন অটুট রাখার তাওফিক দান করেন। পাশাপাশি আমাদের পূর্বপুরুষদের রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম নসিব করেন।

আমিন, ইয়া রব্বাল আলামিন।

লেখক: পরিবারের একজন উত্তরসূরি ও বংশধর মাওলানা সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বী ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 November 2026

জীবন ও বংশপরিচয় মরহুম আবুল ফজল সৈয়্যদ মঈনুদ্দিন (কালা মিয়া ডাক্তার শাহ রহ.)

www.promothalo.com
02 November 2026

জীবন ও বংশপরিচয় মরহুম আবুল ফজল সৈয়্যদ মঈনুদ্দিন (কালা মিয়া ডাক্তার শাহ রহ.)

www.promothalo.com