সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আহাদ উল্লাহ।

বিশেষ প্রতিনিধি / ১১৭ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রায় দেড় যুগের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সুনামগঞ্জের তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন। দীর্ঘ সময় পর এই নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাড়ছে নির্বাচনী আমেজ।

এবারের নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেসার্স শোভা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আহাদ উল্লাহ। তাঁকে ঘিরে ভোটার ও ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

ভোটার ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, মো. আহাদ উল্লাহ একজন সৎ, নিষ্ঠাবান, উদ্যমী ও ব্যবসায়ীবান্ধব ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, তিনি সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আহাদ উল্লাহ বলেন, “দীর্ঘ দেড় যুগ পর আমাদের এই ঐতিহ্যবাহী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। ব্যবসায়ীরা আমার প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখাচ্ছেন, তাতে আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ এবং সংগঠনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করব। সবার মতামত ও সম্মিলিত প্রচেষ্টায় তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে তাহিরপুরের কয়লা আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ ডিসেম্বরের নির্বাচন সংগঠনের নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
10 November 2026

কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আহাদ উল্লাহ।

www.promothalo.com
10 November 2026

কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন: সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আহাদ উল্লাহ।

www.promothalo.com