সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন ইজারাদার।

বিশেষ প্রতিনিধি / ২৬০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালুবাহী বারকি নৌকা ও গোদারা নৌকার ভয়াবহ সংঘর্ষে মো. হাবিবুল্লাহ নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর বাম হাতের কনুইয়ের ওপরের অংশের হাড় ভেঙে গেছে এবং ডান কব্জিতেও গুরুতর আঘাত লেগেছে। এতে তাঁর পঙ্গুত্বের আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৭ নভেম্বর শনিবার, বেলা ২টার দিকে উপজেলার লাউড়েরগড়ের বারিক্কাটিলা সংলগ্ন যাদুকাটা নদীতে বালুবাহী বারকি নৌকা ও গোদারা নৌকার সঙ্গে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বালুবাহী বারকি নৌকার মাঝি হাবিবুল্লাহ গুরুতর আহত হন।

আহত মো. হাবিবুল্লাহ তাহিরপুর উপজেলার ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা। তিনি মৃত দুলা মিয়ার ছেলে। দুর্ঘটনায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ একজন দিনমজুর। প্রতিদিনের উপার্জন দিয়েই তাঁর পরিবারের ভরণপোষণ চলে। কিন্তু আকস্মিক এ দুর্ঘটনায় এখন হাসপাতালের বিছানায় দিন কাটছে তাঁর। শুধু তাই নয়, পরিবারের একমাত্র জীবিকার অবলম্বন বারকি নৌকাটিও সংঘর্ষে ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে একদিকে ব্যয়বহুল চিকিৎসা, অন্যদিকে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।

এমন পরিস্থিতিতে মানবিক বিবেচনায় আহত শ্রমিক হাবিবুল্লাহর চিকিৎসার ব্যয় নির্বাহে গোদারা নৌকার ইজারাদার ও যাদুকাটা নদীর ইজারাদারদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

তাঁরা বলেন, অসহায় এই শ্রমিকের চিকিৎসার জন্য এখন জরুরি ভিত্তিতে আর্থিক সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট ইজারাদারসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী তাঁর পাশে দাঁড়ালে চিকিৎসা চালিয়ে যাওয়া এবং পরিবারটির দুর্দিন মোকাবিলা করা অনেকটা সহজ হবে।

এদিকে, আহত হাবিবুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে তাঁর স্বজন ও এলাকাবাসী সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে মানবিক সহায়তা নিয়ে অসহায় এই শ্রমিকের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

বালুমহালের ইজারাদার নাসির মিয়ার কাছে জানতে চাইলে উনি বলেন,যাদুকাটা নদীতে নৌকা সংঘর্ষে গুরুতর আহত শ্রমিক মো. হাবিবুল্লাহর চিকিৎসার জন্য আমাদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছি। একজন অসহায় শ্রমিকের এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব বলে মনে করি।

আরো বলেন,আমি চাই, তিনি যেন দ্রুত উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
— নাসির মিয়া
বালুমহালের ইজারাদার

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
09 November 2026

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন ইজারাদার।

www.promothalo.com
09 November 2026

তাহিরপুরে নৌকার সংঘর্ষে পঙ্গুত্বের শঙ্কায় শ্রমিক, চিকিৎসায় ৫০ হাজার টাকা দিলেন ইজারাদার।

www.promothalo.com