সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেলা

মাজিবুল হক / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক  :

কক্সবাজারের টেকনাফে মাদক সেবনের দায়ে আমির হোসেন (৪১) নামে এক রোহিঙ্গাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ে এ দণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আমির হোসেন ক্যাম্পের ই/০২ ব্লকের ৭৪-বি নম্বর বসতঘরের বাসিন্দা। তাঁর স্ত্রী জমিলা বেগম স্বামীর বিরুদ্ধে নিয়মিত মাদক সেবন ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আমির হোসেনকে আটক করে। পরে তাঁকে ক্যাম্প সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূর মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে এপিবিএনের নিরাপত্তা প্রহরায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
04 November 2026

টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেলা

www.promothalo.com
04 November 2026

টেকনাফে মাদক সেবনের দায়ে রোহিঙ্গার ৪ মাসের জেলা

www.promothalo.com