রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

বাবা-মা-ভাইবোনসহ নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও।

বিশেষ প্রতিনিধি / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে গ্রেপ্তারের পর এবার তাঁর পরিবারের সদস্য ও বন্ধুদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) দুপুরে তাঁদের সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা আড়াইটা) ওই আসামির বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান ছাদ রাজা চৌধুরীর ছেলে দেওয়ান শাহরুখ রাজা চৌধুরী, তাঁর ছেলে দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স ও দেওয়ান শাহরিয়ার চৌধুরী পিয়াল। এ ছাড়া রয়েছেন শাহরুখ রাজা চৌধুরীর স্ত্রী শাম্মী আক্তার পলি, মেয়ে সাবরিনা চৌধুরী রূপকথা এবং দেওয়ান ফারুক রাজা চৌধুরীর ছেলে ফাহিম রাজা চৌধুরী।

মামলার অন্য আসামিরা হলেন ছাতক উপজেলার জালালপুর গ্রামের শফিক আহমদের ছেলে কাওছার আহমদ সোহাগ, গোলাপগঞ্জ উপজেলার ভাদেরশ্বর গ্রামের ওলি রহমান মানিকের ছেলে তাকরিব রহমান তানহির, দিরাই উপজেলার চণ্ডীপুর গ্রামের শাহ আলমের ছেলে ইফাত আলম রাবিদ, সুনামগঞ্জের হাসননগর এলাকার সুজন মিয়ার ছেলে রানা এবং জামালগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের বিজয় করের ছেলে রজয় কর।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

সুনামগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব গ্রেপ্তার ও আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথাকে ছাড়া অন্য আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অপ্রাপ্তবয়স্ক আসামির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁকে নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 November 2026

বাবা-মা-ভাইবোনসহ নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও।

www.promothalo.com
01 November 2026

বাবা-মা-ভাইবোনসহ নিষিদ্ধ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার সঙ্গে ৩ বন্ধুও।

www.promothalo.com