সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

টেকনাফে ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতাদের মতবিনিময়

মাজিবুল হক / ৬৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

মাজিবুল হক :

কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিক চৌধুরীসহ তিন সরকারি কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা আলাউদ্দিন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাউদ্দিনের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে টেকনাফের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, স্থানীয় জনদুর্ভোগ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়, যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সাজ্জাদসহ কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরার ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোর সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 November 2026

টেকনাফে ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতাদের মতবিনিময়

www.promothalo.com
01 November 2026

টেকনাফে ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে প্রেসক্লাব নেতাদের মতবিনিময়

www.promothalo.com