বগুড়া, জয়পুরহাট ও কুড়িগ্রামের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন এমপি সুরাইয়া জেরিন রনি
বেল্লাল হোসেন বাবু, সহকারী বার্তা সম্পাদক :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়া, জয়পুরহাট এবং কুড়িগ্রাম-৩ ও ৪ সংসদীয় এলাকার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুরাইয়া জেরিন রনি এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব আনন্দ, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা গড়ে তুলতে চাই একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিময় সমাজ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ আমাদের সবার। এ দেশের প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই গড়ে উঠবে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সুদৃঢ় হোক পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন।”
সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বগুড়া, জয়পুরহাট এবং কুড়িগ্রাম-৩ ও ৪ সংসদীয় এলাকার সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনা করি।”
তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং সম্প্রীতির চেতনায় এগিয়ে যাবে বাংলাদেশ।