বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চেয়ারম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রমথ আলো / ৩৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আজ ৮ অক্টোবর কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মরহুম ইসমাইল হোসেন চেয়ারম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী।
দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে ইসমাইল হোসেন চেয়ারম্যান কাজীপুরের মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি পাঁচবার নির্বাচিত হন। দীর্ঘ সময় ধরে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান, স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখেন বলে স্থানীয়রা জানান।
২০০৯ সালের ৮ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতি বছর ৮ অক্টোবর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে স্মরণ করেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে মরহুম ইসমাইল হোসেন চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁর রাজনৈতিক সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
স্থানীয়দের কাছে দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা হিসেবে ইসমাইল হোসেন চেয়ারম্যানের স্মৃতি এখনও স্মরণীয় হয়ে আছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
08 October 2026

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চেয়ারম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

www.promothalo.com
08 October 2026

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চেয়ারম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ

www.promothalo.com