রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সিসিটিভি-গুগল টিভি-আইপিএসে বদলে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর শিক্ষার পরিবেশ

মোঃ তাজিদুল ইসলাম / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জসুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীতে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা জোরদারে দাতাদের উদ্যোগে বিভিন্ন আধুনিক সামগ্রী প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল বারী তোফা মিয়ার সহধর্মিণী ও বিদ্যালয়ের দাতা রাজিয়া সুলতানার অর্থায়নে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ১৪টি সিসিটিভি ক্যামেরা প্রদান করা হয়।

এছাড়া দ্যা সিটি ইউনিভার্সিটির অব নিউইয়র্কের গণিত ডিপার্টমেন্টের লেকচারার সুমন আলমের অর্থায়নে এক লাখ টাকা অনুদানের মাধ্যমে শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য ৮৮ হাজার ৯৯০ টাকা মূল্যের একটি গুগল টিভি দেওয়া হয়েছে।

অন্যদিকে, সৌদি প্রবাসী কামরাঙ্গী গ্রামের নজির আহমদের অর্থায়নে ৬০ হাজার টাকা মূল্যের একটি আইপিএস প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাছিতুর রহমান ও কদর মিয়া দাতাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তারা বলেন, শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এ ধরনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতা করায় প্রাক্তন ছাত্র পরিষদ ও এলাকাবাসীর পক্ষ থেকেও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
01 October 2026

সিসিটিভি-গুগল টিভি-আইপিএসে বদলে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর শিক্ষার পরিবেশ

www.promothalo.com
01 October 2026

সিসিটিভি-গুগল টিভি-আইপিএসে বদলে যাচ্ছে জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর শিক্ষার পরিবেশ

www.promothalo.com