সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

রাউজানে পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

সাংবাদিক এম দিদারুল আলম / ১০৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক অভিযানে উপজেলার কদলপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) এবং মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)। তারা সবাই রাউজান উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
​পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টা ২৫ মিনিটের দিকে কদলপুর ১ নম্বর ওয়ার্ডের একটি মাদ্রাসার সামনে একদল ডাকাত অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি ও রাউজান থানা পুলিশ যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি রামদা ও ১টি ছোরা উদ্ধার করে পুলিশ।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সাজ্জাদ ও জাফর এলাকায় ‘রায়হান’ নামের এক ব্যক্তির প্রতিনিধি হিসেবে কাজ করতেন। রায়হানের নির্দেশে তারা স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় এবং অবৈধ বালু উত্তোলনের টাকা সংগ্রহ করতেন।
​অন্যদিকে, কনিষ্ঠ সদস্য সাফায়েত হোসেন সিফাত এলাকার একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে যুক্ত ছিল। এই গ্যাংটির মাধ্যমে এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতো বলে পুলিশ তথ্য পেয়েছে।
​রাউজান থানা পুলিশ জানায়, এলাকায় এই সন্ত্রাসী চক্রের নেটওয়ার্ক ভাঙতে ও জড়িত অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 September 2026

রাউজানে পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

www.promothalo.com
29 September 2026

রাউজানে পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার-৩

www.promothalo.com