সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ শামসুজ্জোহা / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি, মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা ও মতবিনিময় সভা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানার ওসি (তদন্ত) শাহ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
আলোচনায় বক্তারা বলেন, জলাতঙ্ক অত্যন্ত প্রাণঘাতী একটি রোগ। তবে যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিষেধক টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কুকুর, বিড়াল, শেয়াল, বেজিসহ কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের ঘটনা ঘটলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে শুধু চিকিৎসা নিশ্চিত করাই যথেষ্ট নয়; প্রাণীর কামড়ের পর করণীয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সঠিক ধারণা তৈরি করাও জরুরি। এজন্য গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
28 September 2026

তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

www.promothalo.com
28 September 2026

তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

www.promothalo.com