মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

ফরহাদ রহমান / ৫০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফরহাদ রহমান 
স্টাফ রিপোর্টার কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুর এলাকায় এ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হলে প্রায় ৩৬ হাজার টাকা মূল্যের ৪০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহ বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
23 September 2026

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

www.promothalo.com
23 September 2026

টেকনাফে ৪০ লিটার দেশীয় মদসহ মাদক কারবারি আটক

www.promothalo.com