বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

বায়তুশ শরফের উদ্যোগে রাউজানে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সাংবাদিক এম দিদারুল আলম / ১২২ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাউজান চট্টগ্রাম প্রতিনিধি

বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, বায়তুশ শরফ আনজুমনে নওজোয়ান বাংলাদেশ ও বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ রাউজান উপজেলা শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার এম.জে. স্কয়ার কমিউনিটি সেন্টারে আজিমুশশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি মাস্টার শাহ আলমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ও উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ ও প্রচার সম্পাদক আব্দুস শুক্কুরের যৌথ পরিচালনায় আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় কর্মপরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক হাফেজ মাওলানা মোঃ আমানুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা মামুনুর রশিদ নূরী।বিশেষ আলোচক ছিলেন চান্দগাঁও নিউ আবাসিক জামে মসজিদের খতিব মাওলানা শরীয়ত উল্লাহ হোসাইনী, বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা জিয়াউল হক আনসারী।
উদ্বোধনী বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার প্রচার সম্পাদক মাওলানা নাসির উদ্দিন এবং আলোচনা পেশ করেন রাউজান বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ নছিম উদ্দিন।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিয়া আব্দুর রহিম, বায়তুশ শরফ ট্রাস্টি বোর্ডের সদস্য ও আশ-শরফ ওভারসিজের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুহিবুর রহমান, বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক মাওলানা এখলাছুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ ইখলাছ উদ্দিন, আবুল মনছুর, আনজুমনে নওজোয়ান বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল, অর্থ সম্পাদক মাস্টার মোহাম্মদ রাশেদ সহ বিভিন্ন শাখা-উপশাখার সভাপতি ও সম্পাদক বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জে.কে. হাসপাতালের পরিচালক ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক হাবিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, প্রবীণ মুরব্বী শামসুল আলম সওদাগর, সহ-সভাপতি সাদাত উল্লাহ চৌধুরী, সহ-সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, জাহিদুল ইসলাম বুলু, মোঃ আবুল হাসেম, মুসা ফকির, দপ্তর সম্পাদক মোঃ সরওয়ার কামাল আজাদ, তসলিম উদ্দিন, মাওলানা শফিকুল আলম, মাওলানা মামুনুর রশীদ, আব্দুল হামিদ, সিকদার পাড়া শাখার সভাপতি জনাব আব্দুল মালেক, মোঃ ইকবাল, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ খোকন, মোঃ সেলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ সালাউদ্দিন সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লী ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পরিশেষে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় ত্রাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন, বুলবুলে বায়তুশ শরফ মাওলানা শিহাব উদ্দিন সমাপনী বক্তব্য ও আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ-বিদেশের প্রবাসী ভাইদের জন্য এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।সবশেষে আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ শাহ আলম ও আনজুমনে নওজোয়ান বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ওমর ফারুক সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন এবং উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব বলেন, “বায়তুশ শরফ মসজিদ ভিত্তিক একটি আধ্যাত্মিক ও মানবসেবামূলক প্রতিষ্ঠান। ১৯৫২ সালে এই প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা কুতুবুল আলম শাহসূফি হযরত মাওলানা মীর মুহাম্মদ আখতর (রহ.) – যিনি মক্কা শরীফে জান্নাতুল মুয়াল্লায় শায়িত আছেন – দ্বীনের কাজের পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে হযরত কেবলার ইন্তেকালের পর বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহ আব্দুল জব্বার (রহ.), বাহরুল উলুম আল্লামা শাহ কুতুবুদ্দিন (রহ.) এবং বর্তমান পীর সাহেব কেবলা, রাহবারে বায়তুশ শরফ, বিশিষ্ট ইসলামী স্কলার ও বহু গ্রন্থ প্রণেতা আল্লামা শাহ আব্দুল হাই নদভী (মা.জি.আ.) এর সুযোগ্য নেতৃত্বে আজ সারাদেশে সাত শতাধিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যার মধ্যে রয়েছে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাদ্রাসা, ইসলামী ব্যাংক, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, স্কুল, কলেজ, এতিমখানা, দাতব্য চিকিৎসালয়, ট্রেনিং সেন্টার, মাসিক পত্রিকা ও গবেষণা প্রতিষ্ঠান।”তিনি আরও বলেন, বায়তুশ শরফের সকল কার্যক্রমে রাউজানবাসী সবসময় সহযোগিতা করে আসছেন এবং আগামীতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় বর্তমান পীর সাহেব কেবলার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন এবং হুজুরের সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
07 September 2026

বায়তুশ শরফের উদ্যোগে রাউজানে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

www.promothalo.com
07 September 2026

বায়তুশ শরফের উদ্যোগে রাউজানে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

www.promothalo.com