সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শাহজাদপুরে ওয়ারেছিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুসে নবীপ্রেমে মুখরিত শাহজাদপুরের রাজপথ।

মুহাম্মদ ময়নুল হক / ৬৮ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মুহাম্মদ ময়নুল হক
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে ওয়ারেছিয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৭টায় আয়োজিত এ জশনে জুলুসে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও নবীপ্রেমিক জনতা অংশগ্রহণ করেন।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ওয়ারেছিয়া দরবার শরীফের পীরে তরিকত ফোকারায়ে ওয়ারেছী সৈয়দ গোলাম ওয়ারেছ শাহ্ ওয়ারেছী তারেক পীর কেবলা।

সকাল ৭টায় জশনে জুলুস শুরু হলে অংশগ্রহণকারীরা দরুদ ও সালাম, নাতে রাসুল (দঃ) এবং বিভিন্ন ইসলামী স্লোগানে শাহজাদপুরের রাজপথ মুখরিত করে তোলেন। বর্ণাঢ্য জুলুসটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

জুলুস পরবর্তী আলোচনা ও মাহফিলে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (দঃ)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণ মুসলমানের জীবনে শান্তি, নৈতিকতা ও কল্যাণ বয়ে আনে।

আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুস আয়োজনের মূল উদ্দেশ্য হলো মহানবী হযরত মুহাম্মদ (দঃ)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি তাঁর পবিত্র জীবনাদর্শ ও সুন্নাহর শিক্ষা মানুষের মাঝে তুলে ধরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে মিলাদ কিয়াম দোয়া ও মোনাজাত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
26 August 2026

শাহজাদপুরে ওয়ারেছিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুসে নবীপ্রেমে মুখরিত শাহজাদপুরের রাজপথ।

www.promothalo.com
26 August 2026

শাহজাদপুরে ওয়ারেছিয়া দরবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুসে নবীপ্রেমে মুখরিত শাহজাদপুরের রাজপথ।

www.promothalo.com