সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং

প্রমথ আলো / ৭৩ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় পোস্টারিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ শেখের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার লাগানো হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদদের স্মরণে আয়োজিত এ পোস্টারিং কার্যক্রমে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টারিং কার্যক্রমের মাধ্যমে জাতীয় শোক দিবসের তাৎপর্য ও ১৫ আগস্টের বেদনাবিধুর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ শেখসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
15 August 2026

কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং

www.promothalo.com
15 August 2026

কাজিপুরে জাতীয় শোক দিবসে স্বেচ্ছাসেবক লীগ নেতার উদ্যোগে পোস্টারিং

www.promothalo.com