কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শোকের মাস আগস্টের প্রথম প্রহরে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশে কাজিপুর উপজেলা ছাত্রলীগ (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) ঝটিকা মিছিল করেছে।
শনিবার ভোরে মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম, মনসুর নগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন, উপজেলা ছাত্রলীগ কর্মী অর্নব, মনসুর নগর ইউনিয়ন ছাত্রলীগ কর্মী জয় সরকার, ছাত্রলীগ কর্মী জাকারিয়া প্রমুখের নেতৃত্বে উপজেলার একটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন।
মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।