শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

বিএনপি নেতা দুদু মিয়ার লাগাম টেনে ধরুন- মোছা: মাসুদা আক্তার

প্রমথ আলো / ৩৬ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
Someone gripping another person's wrist, as if restraining them

আমার সাবেক স্বামী রেজাউল করীম ও তার পরিবারের বিভিন্ন অন্যায়, অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে আমি বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন। আমাকে হুমকি দেওয়া হচ্ছে—আমি দেশে ফিরলে যেকোনো মূল্যে আমাকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে।

অভিযোগ রয়েছে, তাদের আত্মীয় ও পরিবারের ঘনিষ্ঠজন বিএনপির অন্যতম নেতা ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাকে ব্যবহার করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষতির হুমকি দেওয়া হচ্ছে। একই সঙ্গে, আরিফুল হক চৌধুরী তাদের প্রশ্রয় দিয়ে এই সন্ত্রাসী কর্মকান্ডকে আরো উস্কে দিচ্ছেন।

আমার ‘অপরাধ’ একটাই—আমি আমার সাবেক স্বামী রেজাউল করীম এবং তার পরিবার বিশেষ করে তার বাবা দুদু মিয়া বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি এবং সত্য কথা বলার চেষ্টা করেছি। তাদের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শুনেছি।

আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে ভয় দেখানো কিংবা অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ দেওয়া উচিত নয়।
সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুন এবং কেউ যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে বা আমার পরিবারকে হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিন। দুদু মিয়ার লাগাম অবিলম্বে টেনে ধরে এলাকায় শান্তি বজায় রাখুন।

সত্য কথা বলার কারণে যেন কোনো নারীকে তার নিরাপত্তা নিয়ে আতঙ্কে থাকতে না হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
25 April 2026

বিএনপি নেতা দুদু মিয়ার লাগাম টেনে ধরুন- মোছা: মাসুদা আক্তার

www.promothalo.com
25 April 2026

বিএনপি নেতা দুদু মিয়ার লাগাম টেনে ধরুন- মোছা: মাসুদা আক্তার

www.promothalo.com