বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

ছাতকে আওয়ামী লীগ নেতা এনামুল হক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রমথ আলো / ২৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলা আওয়ামী লীগের নেতা মো. এনামুল হক গত ১০ মার্চ ২০২৬ থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।

পরিবারের সদস্যরা জানান, গত ১০ মার্চের পর থেকে এনামুল হকের সঙ্গে তাঁদের কোনো ধরনের যোগাযোগ নেই। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এনামুল হকের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁর নিখোঁজের পেছনে রাজনৈতিক বিরোধের বিষয় থাকতে পারে। এ ঘটনায় তাঁরা বিএনপির নেতা আরিফুল হক চৌধুরী ও তাঁর সহযোগীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা যায়নি।

পরিবারের দাবি, এনামুল হক রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে সোচ্চার ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন ধরে চৌধুরী ও তাঁর সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়ে আসছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁর নিখোঁজের সঙ্গে পূর্বের রাজনৈতিক বিরোধের কোনো যোগসূত্র থাকতে পারে। তবে নিখোঁজের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এনামুল হকের সন্ধান পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তাঁর পরিবার। একই সঙ্গে কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে বা তাঁর বিষয়ে কোনো তথ্য জানতে পারলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
13 March 2026

ছাতকে আওয়ামী লীগ নেতা এনামুল হক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

www.promothalo.com
13 March 2026

ছাতকে আওয়ামী লীগ নেতা এনামুল হক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

www.promothalo.com