বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী পালকি বাসে তল্লাশি চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ নেমাছ উদ্দিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটের দিকে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

আটক নেমাছ উদ্দিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ৫ নম্বর ওয়ার্ডের নবী হোসেনের ছেলে।

 

৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি বাসটি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি চালায়। এ সময় বাসের ডি-৪ সিটের যাত্রী নেমাছ উদ্দিনকে সন্দেহ হলে তার সিটে তল্লাশি করা হয়।

 

একপর্যায়ে সিট কভারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি পাওয়ার ব্যাংকের ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট খুলে ৬৯০ পিস ইয়াবা পাওয়া যায়।

 

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেমাছ উদ্দিন জানায়, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিল সে। পরে বাসটি বিস্তারিত তল্লাশি করা হলেও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

 

৬৪ বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে

জানিয়েছে বিজিবি।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
22 September 2026

হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

www.promothalo.com
22 September 2026

হোয়াইক্যং চেকপোস্টে বাস তল্লাশিতে ৬৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

www.promothalo.com