বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রিপোর্টারের নামঃ / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার,শহিদুল ইসলাম।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মোস্তাইল বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই ২০২৬) শাজাহানপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা নং-১৪ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারপাড়া গ্রামের মো. মোসলেম সরকারের ছেলে মো. শান্ত বাবু ওরফে সনি (২২) এবং ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. নুরুল আমিন (৩৪)।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে আটক দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মো. শান্ত বাবু ওরফে সনি গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে পরিচিত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
11 July 2026

শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

www.promothalo.com
11 July 2026

শাজাহানপুরে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

www.promothalo.com