
মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির চেষ্ট
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর সদরের প্রফেসরপাড়া এলাকার বাইতুন নুর জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের দানবাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান মুসল্লিরা। পরে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটিকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দানবাক্স থেকে টাকা চুরির উদ্দেশ্যে তালা ভেঙেছিল।
ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মসজিদের নিরাপত্তা জোরদার এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।