শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দিরাইয়ের মেয়ে ফাইজা ফিফা বিশ্বকাপে অফিসিয়াল অ্যাম্বাসেডর হয়ে ইতিহাস গড়লেন

মোঃ তাজিদুল ইসলাম / ২০ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃ তাজিদুল ইসলাম, সিলেট:
সুনামগঞ্জের দিরাই উপজেলার কৃতি সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়ে এক অনন্য গৌরবের নজির স্থাপন করেছেন। তাঁর এই অসাধারণ অর্জনে দিরাই, সুনামগঞ্জ ও সমগ্র সিলেট অঞ্চলে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ফাইজার এ সাফল্য ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ফাইজা কানাডাপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সুনামগঞ্জ সমিতি কানাডার সহ-সভাপতি মুশতাক আহমেদ চৌধুরী এবং সাবরিনা জাহান আক্তার চৌধুরী-এর কন্যা। বর্তমানে তিনি কানাডার York University-এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিক্ষাজীবনের পাশাপাশি নেতৃত্বগুণ, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আন্তর্জাতিক ভলান্টিয়ারিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফাইজা নিজেকে একটি আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ তরুণ নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই যোগ্যতা ও কর্মদক্ষতাই তাঁকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ এনে দিয়েছে।
ফাইজার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন,
“ফাইজা আজ শুধু দিরাইয়ের নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। হাওরাঞ্চলের একজন মেয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, তার উজ্জ্বল উদাহরণ ফাইজা। আমরা তাঁর আরও সাফল্য কামনা করি।”
স্থানীয়দের মতে, ফাইজার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের পরিচয় তুলে ধরতে নতুন করে অনুপ্রাণিত করবে। দিরাইয়ের প্রত্যন্ত জনপদ থেকে বিশ্বমঞ্চে পৌঁছে তিনি প্রমাণ করেছেন—স্বপ্ন, অধ্যবসায় ও যোগ্যতার সমন্বয় ঘটলে সাফল্যের দুয়ার উন্মুক্ত হয়।
ফাইজার এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, বরং সুনামগঞ্জ ও বাংলাদেশের জন্যও এক গর্বোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। তাঁর হাত ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
12 June 2026

দিরাইয়ের মেয়ে ফাইজা ফিফা বিশ্বকাপে অফিসিয়াল অ্যাম্বাসেডর হয়ে ইতিহাস গড়লেন

www.promothalo.com
12 June 2026

দিরাইয়ের মেয়ে ফাইজা ফিফা বিশ্বকাপে অফিসিয়াল অ্যাম্বাসেডর হয়ে ইতিহাস গড়লেন

www.promothalo.com