শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

কুমিল্লা নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের!

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১৪৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

কুমিল্লা নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে দৈনিক যুগান্তর ও সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক সাংবাদিক মো: মহিবুল ইসলামের বিরুদ্ধে কুমিল্লা আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে সামছুল হক নামে এক ব্যাক্তি। তিনি জোড্ডা পূর্ব ইউনিয়নের বাইয়ারা গ্রামের রাজা মিয়ার ছেলে।

ওই মামলায় সাংবাদিকসহ ১৫ জনকে আসামী করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রঢ ৮ নং আমলী আদালতে মামলাটি করা হয়।

জানা যায়, গত বুধবার (২৫ মার্চ) দুয়ারিয়া ও বাহুড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে দুয়ারিয়া গ্রামের ফারুক হোসেন (৩২) নামে একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যান সাংবাদিক মহিবুল ইসলাম।

এ ঘটনায় আহত ফারুক হোসেনের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে রোববার (২৯ মার্চ) মামলার আসামিপক্ষ কুমিল্লা আদালতে পাল্টা একটি মারামারির মামলা দায়ের করে, যা মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক।
ওই মামলায় সাংবাদিক মহিবুল ইসলামকে ৪ নম্বর আসামি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক মহিবুল ইসলাম জানান, জোড্ডা পশ্চিম ইউনিয়নের দুয়ারিয়া গ্রাম ও বাহুড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি প্রথমে নাঙ্গলকোট থানা পুলিশকে এবং পরে সেনাবাহিনীকে বিষয়টি জানান। এরপর ঘটনাস্থলে গিয়ে তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদ সংগ্রহ করেন।
তিনি জানতে পারেন তার বিরুদ্ধে বাইয়ারা গ্রামের সামছুল হক নামে এক ব্যাক্তি কুমিল্লা আদালতে মিথ্যা মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাঙ্গলকোট সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক।
তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করেছেন সাংবাদিক মহিবুল ইসলাম। কিন্তু তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, যা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পথে বড় বাধা।
তিনি আরও বলেন, এই ধরনের হয়রানি স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, সেদিন সাংবাদিক মহিবুল ইসলাম আমাকে ফোন করে সংঘর্ষের বিষয়টি জানিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলার বিষয়টি আমার জানা নেই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
02 April 2026

কুমিল্লা নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের!

www.promothalo.com
02 April 2026

কুমিল্লা নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের!

www.promothalo.com