শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

বদলগাছীতে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বদলগাছীতে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার,

বুলবুল আহম্মেদ
বদলগাছী নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছি উপজেলার দেওলিয়া গ্রামে একটি জমি থেকে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধারের ঘটনা ঘটেছে।

স্থানীয় কৃষক জয়দুল হোসেন জানান, তিনি আনছার চৌধুরীর পরিত্যক্ত জমি দুই বছরের জন্য লিজ নিয়ে পটলের আবাদ করছিলেন। রবিবার(২৯ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে জমিতে কাজ করার সময় তিনি মাটির মধ্যে গুলি দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাদের পরামর্শে বদলগাছি থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মোট ৩২৫টি রাইফেলের বুলেট উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন থানা পুলিশ।

বুলবুল আহম্মেদ
বদলগাছী নওগাঁ প্রতিনিধি
১৯-৩-২০২৬

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
29 March 2026

বদলগাছীতে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার,

www.promothalo.com
29 March 2026

বদলগাছীতে বিপুল পরিমাণ রাইফেলের গুলি উদ্ধার,

www.promothalo.com