শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

কামারখন্দ থানা পুলিশ কর্তৃক এক বৃদ্ধ চালকের ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার আসামী গ্রেফতার;

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮৯ বার নিউজটি পড়া হয়েছে
প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানা পুলিশ কর্তৃক এক বৃদ্ধ চালক রমজান আলী ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার আসামী গ্রেফতার করেছে পুলিশ।
গত ০৮ মার্চ ২০২৬ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার দিকে কামারখন্দ থানার ভদ্রঘাট বাজার থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি যাত্রী সেজে বৃদ্ধ রমজান আলীর ব্যাটারি চালিত অটোরিকশা ভাড়া নেন। তারা দুই বস্তা বাঁধাকপি বাগবাড়ী কুটিপাড়া এলাকায় নেওয়ার কথা বলে ১৫০ টাকায় ভাড়া ঠিক করেন।পরে রাত আনুমানিক সাতটার দিকে ঝাঐল ওভারব্রীজের উত্তর পাশে শ্মশানঘাট সংলগ্ন একটি ফাঁকা স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা যাত্রীরা অটোরিকশাটি থামাতে বলেন। এ সময় তারা রমজান আলীর গলায় গামছা পেঁচিয়ে ধরে মারধর করেন এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা, নগদ ২’হাজার ২০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় কামারখন্দ থানায় একটি মামলা রুজু হয়। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), মহোদয়ের নিবিড় তত্ত্বাবধানে এবং নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ হাফিজুর রহমান এর দিক নির্দেশনায় সহকারি পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত আলী এবং অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন। চৌকস এই টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিরলস পরিশ্রম ও আন্তরিকতার কারণে ছিনতাই সম্পর্কে অবহিত হওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ০৯/০৩/২০২৬ খ্রি. সোমবার রাতে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামি ১। মোঃ রাসেল মণ্ডল (২২), পিতা-আবুল কালাম ও ২। রাসেল আলী (২৮), পিতা-আব্দুস সামাদ, উভয়ের গ্রাম-বেলতলা দক্ষিণপাড়া, থানা-কামারখন্দ, জেলা- সিরাজগঞ্জদ্বয়কে সনাক্তপূর্বক গ্রেফতার করে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আরো সংবাদ
10 March 2026

কামারখন্দ থানা পুলিশ কর্তৃক এক বৃদ্ধ চালকের ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার আসামী গ্রেফতার;

www.promothalo.com
10 March 2026

কামারখন্দ থানা পুলিশ কর্তৃক এক বৃদ্ধ চালকের ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার আসামী গ্রেফতার;

www.promothalo.com